• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন |

নীলফামারীতে আত্মপ্রকাশ করলো ‘‘ডিমলা স্পোর্টস একাডেমী’’

নীলফামারী প্রতিনিধি ।।  তৃর্ণমূল থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরী করার লক্ষ্য নিয়ে নীলফামারীতে আতœপ্রকাশ করলো ডিমলা স্পোর্টস একাডেমীর।
বুধবার বিকালে ডিমলা স্পোর্টস একাডেমীর হোম ভেন্যু ডিমলা খগাখড়ি উচ্চ বিদ্যালয় মাঠে কেক কেটে ডিমলা স্পোর্টস একাডেমীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল কাশেম।
একাডেমীর উপদেষ্টা ও খগখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম লিথনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা রশিদুল ইসলাম, বিসিবি’র আম্পায়ার ও কোচ মো. সাদ্দাম হোসেন জর্জ, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আবুল হাসনাত।
উদ্বোনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিমলা স্পোর্টস একাডেমীর প্রতিষ্ঠাতা ধারাভাষ্যকার আরিফ আরমান।
ডিমলা স্পোর্টস একাডেমীর প্রতিষ্ঠাতা আরিফ আরমান জানান, এই একাডেমীর মাধ্যমে তৃর্ণমূল পর্যায় থেকে ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, বাস্কেটবল, ব্যাডমিন্টন, আর্চারি, কারাত, জুডোসহ অন্যান্য খেলাধুলার জন্য জাতীয় ও আন্তর্জাতিকমানের মেধাবী খেলোয়াড় তৈরী করা হবে।
বাৎসরিক নিবন্ধনের মাধ্যমে স্পোর্টস এডুকেশন, শৃঙ্খলা, আচার-আচারণসহ অন্যান্য খেলার জন্য প্রশিক্ষণ গ্রহণ করতে পারেবন শিক্ষার্থীরা। প্রফেশনাল ও অতিথি কোচের মাধ্যমে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।
এছাড়াও নিয়মিত ফ্রে-লি ম্যাচ, ট্যালেন্ট হান্ট ও স্পোর্টস মোটিভেশন প্রোগ্রাম, বয়স ভিত্তিক দল গঠন, দেশে প্রতিষ্ঠিত বিভিন্ন ক্লাবে প্রশিক্ষণের ব্যবস্থা, জাতীয় পর্যায়ের টুনার্মেন্টে অংশগ্রহণ, ট্রের্নিং ক্যাম্প এবং গরীব মেধাবী খেলোয়াড়দের পড়ালেখার জন্য স্কলারশিপের ব্যবস্থা থাকছে ডিমলা স্পোর্টস একাডেমীতে। এখান থেকে তৈরী হওয়া খেলোয়াড়রা নীলফামারী জেলার হয়ে প্রতিনিধিত্ব করবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ