• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আল জাজিরার প্রতিবেদন হলুদ সাংবাদিকতা: স্বরাষ্ট্রমন্ত্রী

সিসি ডেস্ক ।। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ শীর্ষক প্রতিবেদনটি হলুদ সাংবাদিকতার বহিঃপ্রকাশ বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘এটা তথ্যভিত্তিক নয়, বিশেষ উদ্দেশ্য নিয়েই এ ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে। এক কথায় বলতে গেলে এটা দেশবিরোধী ষড়যন্ত্র।’

বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলে নৌপুলিশের ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেভাবে সংবাদটি প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং দেশবিরোধী ষড়যন্ত্র। প্রতিবেদন তথ্যভিত্তিক নয়, এটা হলুদ সাংবাদিকতা। বিশেষ উদ্দেশ্য নিয়েই এ ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে।’

সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মিয়ানমারে কী ঘটছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে মিয়ানমার সীমান্ত দিয়ে কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে।’

যারা মদ্যপান করেন, তাদেরকে ভেজাল মদপান না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশে উৎপাদিত কেরু কোম্পানির উৎপাদন বন্ধ হয়নি। তাই মদপানে সবাইকে সতর্ক হতে হবে। করোনার কারণে মদ আমদানি বন্ধ, হয়ত এ কারণে ভেজাল মদের উৎপাদন বাড়ছে। আর অসাধু ব্যবসায়ীরা এসব ভেজাল মদ বাজারে ছড়িয়ে দিচ্ছে। তাদেরকে ধরতে ডিবি পুলিশ কাজ করছে। ইতিমধ্যে অনেকে ধরাও পড়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ