• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আল-জাজিরার প্রতিবেদন : সরকারের ব্যাখার অপেক্ষায় বিএনপি

সিসি ডেস্ক ।। কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রচারিত প্রতিবেদন সম্পর্কে বাংলাদেশ সরকারের ‘গ্রহণযোগ্য’ ও ‘বিশ্বাসযোগ্য’ ব্যাখ্যার অপেক্ষায় রয়েছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ওই বিবৃতি পাঠান।

বিবৃতিতে তিনি বলেন, ‘গত ১ ফেব্রুয়ারি আলজাজিরা ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা বাংলাদেশের আপামর জনগণকে বিব্রত ও উৎকণ্ঠিত করেছে। জনগণের ওই অনুভূতির সঙ্গে বিএনপিও গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে।’

রিজভী বলেন, ‘জনগণের কাছে সুনির্দিষ্টভাবে প্রতিটি অভিযোগের প্রকৃত ব্যাখ্যা দেওয়ার বদলে সরকার তার প্রতিবাদ বিবৃতিতে কেবল রাজনৈতিক বক্তব্যের আড়ালে তা নাকচ করার চেষ্টা করেছে— যা জনগণকে আরো বেশি উদ্বিগ্ন করেছে ও প্রচারিত অভিযোগ সম্পর্কে তাদের উৎকণ্ঠাকে আরো ঘনীভূত করেছে।’

তিনি বলেন, ‘এ দেশের মানুষের সঙ্গে বিএনপিও ওই প্রতিবেদনে উল্লেখিত প্রতিটি বিষয় সম্পর্কে সরকারের নিকট থেকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা পাওয়ার জন্য অপেক্ষা করছে।’ উৎস: কালেরকন্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ