সিসি নিউজ।। নীলফামারী জেলার সৈয়দপুর উপজলোয় সেতুবন্ধন পাঠাগারে আয়োজনে র্যালি ও আলোচনার মধ্য দিয়ে পালিত হয় জাতীয় গ্রন্থাগার দিবস । ৫ ফেব্রুয়ারী শুক্রবার দিবসটি উপলক্ষে পাঠাগার প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে “মুজবির্বষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সেতুবন্ধন পাঠাগারের সভাপতি মোঃ আলমগীর হোসনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা পরিষদের সদস্য মোঃ শামিম চৌধুরী। আরো বক্তব্য রাখেন ৫নং খাতামধুপুর ইউনয়িন পরিষদ চেয়ারম্যান মোঃ জুয়েল চৌধুরী, ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, সেতুবন্ধন পাঠাগারের সাধারন সম্পাদক আতাউর রহমান ও সহ-সভাপতি মোঃ আজহারুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে বছর সেরা তিন পাঠককে পুরস্কার প্রদান হয়।