সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর শহরের রত্নগর্ভা মায়ের অ্যাওয়ার্ডপ্রাপ্ত রাবেয়া রহমান বার্ধক্যজনিত কারণে আজ রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা পৌণে ১২টায় শহরের চাঁদনগর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। মরহুমা সৈয়দপুরের সাংস্কৃতিক সংগঠক ও বিশিষ্ট সংগীত শিল্পী শেখ রোবায়েতুর রহমান রোবায়েত এর মা।
তিনি তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। বাদ এশা শহরের কয়ানিজপাড়াস্থ ঈদগাহ্ মাঠে তাঁর জানাজার নামাজ শেষে কয়ানিজপাড়া কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রাবেয়া আলীম, সাবেক সাংসদ আলহাজ্ব মো. শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, আওয়ামী লীগ সৈয়দপুর পৌর শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু, সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম. আ. শামীম, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ নার্জিজ বাণু, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সাংবাদিক জসিম উদ্দিন, যুবলীগ নেতা মোস্তফা ফিরোজ, খাতামধুপুর ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত, রাবেয়া রহমানকে গত ২০১৬ সালে রত্নগর্ভা মায়ের অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। আর মরহুমা রাবেয়া রহমান ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মরহুম শেখ লুৎফর রহমানের সহধর্মিনী এবং সৈয়দপুর শহরের গাইনী চিকিৎসক লায়লা আরজু শেখ এর মা ও বিশিষ্ট চিকিৎসক ডা. শেখ নজরুল ইসলামের শ্বাশুড়ী।