• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে নেই কেন্দ্রীয় শহীদ মিনার, ইতিহাস ভুলতে বসেছে নতুন প্রজন্ম

রেজা মাহমুদ ।। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীক্ষনে বাংলাদেশ। পেড়িয়ে গেছে ভাষা অন্দোলনের ৭৯ বছর। কিন্তু এখনো নীলফামারীর সৈয়দপুরে কোনো কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হয়নি। এ বিষয়ে কয়েক বার মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হলেও তা বাস্তবায়নে নেই কোন কার্যকর পদক্ষেপ। উপজেলা ও পৌর প্রশাসন একে অপরকে দোষারোপের মাধ্যমে বরাবরই দায়িত্ব এড়িয়ে চলছে। এছাড়া অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় শিশুরা ভুলতে বসেছে ভাষা আন্দোলনের ইতিহাস।
সৈয়দপুর পৌরসভা প্রতিষ্ঠার পর থেকেই ক্ষমতার পালাবদলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতারা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের ব্যতিক্রমী সৈয়দপুর শহর অবাঙালি প্রধান হওয়ায় এখনো বাংলার পাশাপাশি উর্দু ভাষায় মাইকিং, পাড়া-মহল্লায় আলোচনা সভাও হচ্ছে। বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও এ শহরে আজও এর পরিপূর্ণ প্রয়োগ লক্ষ করা যায়নি। সরেজমিন ঘুরে দেখা গেছে, শহর ও গ্রামের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। এমনকি নির্মাণ করা হয়নি কেন্দ্রীয় শহীদ মিনারও। শহরের উত্তরকোনে রেলওয়ের এবং পশ্চিমকোনে সৈয়দপুর সরকারি কলেজের রয়েছে নিজস্ব শহীদমিনার। বিজয় ও স্বাধিনতা দিবসে রেলওয়ের এবং ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় ওই শিক্ষা প্রতিষ্ঠানের নির্মিত নিজস্ব শহীদ বেদিতে প্রতিবছর উপজেলার কয়েক লাখ মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে কেন্দ্রীয় শহীদ মিনার না থাকায় অনেকেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর সুযোগটুকুও পান না। আর এতে নতুন প্রজন্ম ভুলতে বসেছে ৫২-এর ভাষা আন্দোলনের ইতিহাস।
সৈয়দপুর উপজেলাবাসীর দাবি, বর্তমান দিনবদলের সরকার অতি দ্রুত সৈয়দপুরে স্থানীয়ভাবে একটি কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে মহান ভাষা আন্দোলনের ইতিহাস।
সৈয়দপুর সরকারী কলেজের সাবেক শিক্ষক হানিফ উদ্দীন বলেন, রফিক, বরকত, সালাম, জব্বারের নাম জানলেও শিশুরা জানে না তাঁদের পরিচয়। বাংলাদেশর ওয়ার্কাস পার্টিও সৈয়দপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক রহুল আলম বলেন, প্রথম শ্রেণির সৈয়দপুর পৌরসভা বছরে ২০-২৫ কোটি টাকার বাজেট ঘোষণা করলেও শহীদ মিনার নির্মাণের জন্য তারা কোনো বরাদ্দ রাখে না।
এ ব্যাপারে জানতে চাইলে সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া জানান এ সংক্রান্ত একটি প্রস্তাবনা বিশ্বব্যাংকে দেওয়া আছে। তবে জায়গা পাওয়া না যাওয়ায় শহীদ মিনার নির্মাণ সম্ভব হচ্ছে না। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন জানান কেন্দ্রীয় শহীদ মিনার থাকাটা জরুরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, উপজেলার আগামী মাসিক মিটিংয়ে এ ব্যাপারে আলোচনা করে খুব দ্রুত শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত বাস্তবায়রন উদ্যোগ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ