সিসি নিউজ ।। ঢাকাস্থ ‘রংপুর বিভাগ সমিতি’ উত্তরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছে। আজ বুধবার নীলফামারী জেলার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুইশত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করে।
নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বারুনীরডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এলিনা খানম ও নীলফামারী সদর এবং সংগলশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুরস্থ সামাজিক সংগঠন প্রত্যাশা’৮৬ এর সাধারন সম্পাদক শেখ মোঃ শহীদুল হক, সাবেক সভাপতি ডাঃ এস এম জামিল, সহ-সভাপতি মমতাজ মিন্টু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম লিটন, কোষাধ্যক্ষ মোঃ নাসিম উদ্দিন, নিরঞ্জন চন্দ্র রায়, মোঃ শফিকুল ইসলাম, গোলাম রব্বানী শাহ, মোঃ আব্দুল আউয়াল, মোঃ আনিছুর রহমান, মোঃ হারুন-উর-রশীদ, মোসাদ্দেকুর রহমান রূপমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
শীতার্ত মানুষদের মানবিক সহায়তা প্রদান করায় জেলা প্রশাসক মহোদয় ঢাকাস্থ ‘রংপুর বিভাগ সমিতি’র সাধারন সম্পাদক রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক ও সমিতি’র সদস্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনোজ কুমার রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রত্যাশা’৮৬ নামক সামাজিক সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে এ কম্বল বিতরন কার্যক্রমের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রত্যাশা’৮৬ এর প্রচার সম্পাদক টিকেন্দ্রজিৎ রায় মিরু।