• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন |

বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন বিক্রি করছে সরকার

সিসি নিউজ ডেস্ক ।। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকারের কিনে আনা ভ্যাকসিন দেওয়া হবে বেসরকারি হাসপাতালেও। বেসরকারি হাসপাতালগুলো সরকার থেকে ভ্যাকসিন কিনে নেবে। এ বিষয়টি আমরা প্রসেস করছি।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়েছি। তাদের আমরা বেশি দেব না। ওরা চাচ্ছে, তাই অল্প ভ্যাকসিন দেব। তাতে আমাদেরও লোড (ভার) কম হবে। যাদের ভালো হাসপাতাল আছে শুধু তাদেরকে এই ভ্যাকসিন দেওয়া হবে। সেগুলো আমরা অনুমোদন করে দেব। তারা শুধু ভ্যাকসিন প্রয়োগ করবে।

মন্ত্রী আরও বলেন, ভালো প্রাইভেট মেডিকেল কলেজ বলেন আর ভালো হাসপাতাল বলেন, তারাই শুধু এই ভ্যাকসিন পাবে।

জাহিদ মালেক বলেন, আমাদের তো কোটি কোটি ভ্যাকসিন দিতে হবে। এক্ষেত্রে দশ লাখ তো কিছুই না। তবে বেসরকারিভাবে দেওয়া হলেও এখনো তার মূল্য নির্ধারণ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ