• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেশে ফেরার টিকিট পেলেন ৪৩২ লেবানন প্রবাসী

সিসি নিউজ ডেস্ক ।। লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে নিবন্ধন করা ৪৩২ জনকে বিমানের টিকিট দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

রোববার (১৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরে ক্লাসিকো স্টেডিয়ামে তাদের টিকিট দেওয়া হয়।  সোমবার (১৫ ফেব্রুয়ারি) তাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দেশে পাঠানো হবে।

টিকিট দেওয়ার সময় উপস্থিত ছিলেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি, দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আম মামুন, তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফিসহ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা।

দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুন বলেন, দূতাবাসের পক্ষ থেকে সিরিয়াল নম্বরসহ প্রথম ব্যাচে দেশে ফেরার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করি। ১৩ ফেব্রুয়ারি ৪৩২ জন করোনা টেস্ট জমা দিয়ে ফ্লাইট নিশ্চিত করেন। আজ শুধুমাত্র যারা করোনা টেস্ট নেগেটিভ দূতাবাসে নিশ্চিত করেছেন, তাদের টিকিট দেওয়া হলো। এটা প্রথম ব্যাচের ফ্লাইট। আগামী ১৮ ফেব্রুয়ারি আরেকটি ফ্লাইট রয়েছে। পর্যায়ক্রমে অল্প সময়ের মধ্যে নিবন্ধনকৃত সবাইকে দেশে পাঠানো হবে।

প্রবাসীরা জানান, দীর্ঘ দেড় বছর ধরে লেবাননে ডলার সংকট।   যে কারণে সমস্যা হচ্ছে।  ৪০০ ডলার দিয়ে দেশে ফিরতে হচ্ছে।

উল্লেখ্য, গত ২৫ থেকে ২৮ ডিসেম্বর স্বেচ্ছায় দেশে ফিরতে শুধুমাত্র বিমান টিকিট জমা দিয়ে সাড়ে তিন হাজারের অধিক বৈধ কাগজপত্র বিহীন প্রবাসী দূতাবাসে নাম নিবন্ধন করেন।

গত জানুয়ারির শেষের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট শুরু হওয়ার কথা থাকলেও লেবাননের দীর্ঘ লকডাউনের ফলে বিলম্ব হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ