• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চিলমারীতে খেলার মাঠ দখল করে ইউপি সদস্যের বালু ব্যবসা 

হাবিবুর রহমান, চিলমারী ( কুড়িগ্রাম) ।। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে মাদ্রাসার খেলার মাঠ দখল করে বালুর ব্যবসা করছে ইউপি সদস্য মতিয়ার রহমান ও তার ছোট ভাই মিঠু মিয়া।
জানা যায়, কুড়িগ্রামের চিলমারীতে রাজারভিটা দাখিল মাদ্রাসার মাঠ দখল করে থানাহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মোঃ মতিয়ার রহমান ও তার ছোট ভাই মিঠু মিয়া বালুর পয়েন্ট তৈরি করেছে।  গেলো বন্যার পরপরই নদী থেকে বালু উত্তোলন করে মাঠ দখল করে বালুর ব্যবসা করে আসছে তারা।
মতিয়ার রহমান বলেন, মাদ্রাসার সভাপতিকে বিষয়টি অবগত করেছেন। অপরদিকে মাদ্রাসার অধ্যক্ষকের সাথে কথা হলে তিনি বলেন,  আমি গত পাঁচ মাস আগে মাদ্রাসা থেকে অবসরে গেছি,  এ বিষয়ে আমার কিছু জানা নেই।
মাদ্রাসার সভাপতির বিদ্যুৎ ইসলামের সাথে কথা হলে জানান, আমি এখনো দায়িত্ব গ্রহণ করিনি। পূর্বে যিনি ছিলেন তিনি বিষয় টি জানে হয়তো।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, মাঠে বালু রাখার বিষয়টি আমার জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ