• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুর পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি জাপা প্রার্থীর!

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে জাতীয় পার্টির নেতাকর্মীদের উপর হামলার বিচার না হলে পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন জাতীয় পার্টির মনোনিত প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুল আলম। রোববার (২১ ফেব্রুয়ারী) বিকেলে স্থানীয় ইকু হেরিটেজ হোটেল এন্ড রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি আরো জানান, আওয়ামীলীগ নেতা হিটলার চৌধুরী ভুলু বঙ্গবন্ধুর ছবি ভাংচুর ও অবমাননা করে তার (সিদ্দিকুল) উপর দোষ চাপানোর চেষ্টা করছে। অথচ পূর্ব পরিকল্পিত ভাবে ওই নেতা তার দলবল নিয়ে জাতীয় পার্টির নেতাকর্মী ও লাঙ্গল প্রতিকের সমর্থকদের ওপর হামলা চালায়। তারা প্রায় ২০টি মোটরসাইকেল ভাংচুর করে আগুন ধরিয়ে দিলে দুটি মোটরসাইকেল সম্পুর্নরুপে ভষ্মিভূত হয়। ওই ঘটনায় দুইটি মোটরসাইকেলের হদিশ এখনও মেলেনি বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তিনি।
তিনি জানান, আওয়ামীলীগ নেতাকর্মীদের হামলায় জাপার ২০/২২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে সৈয়দপুর ১০০ শয্যা ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
এ সময় জাতীয় পার্টির সৈয়দপুর পৌর শাখার আহবায়ক জয়নাল আবেদীন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম বিষয়ক সম্পাদক ফয়সাল দিদার দিপু, কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিব খান, সৈয়দপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক সুরত আলী বাবু, জাতীয় যুব সংহতি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাধারন সম্পাদক ওবায়দুর রহমান ভুট্টু, যুব সংহতির পৌর কমিটির আজহারুল ইসলাম, সৈয়দপুর রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টিও সাধারন সম্পাদক গোলাম বারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গতকাল শনিবার রাতে সৈয়দপুরে পৌর নির্বাচনী প্রচারে আওয়ামী লীগ ও জাপা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ