• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক মুজাক্কির হত্যার বিচারের দাবিতে ডিমলায় মানববন্ধন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ।। সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির পেশাগত দাযিত্ব পালনকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাদের মির্জা-বাদল গ্রুপের সংঘর্ষে বুরহানকে নির্মম ভাবে গুলি করে হত্যার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ডিমলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে । ডিমলা প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও বার্তা বাজার ডটকম পরিবারের আয়োজনে স্মৃতি অম্লান চত্বরে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মহিনুল ইসলাম সুজন,অনলাইন প্রেসক্লাবের সভাপতি সারোয়ার জাহান সোহাগ, রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক বাসুদেব রায় ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। গত শুক্রবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। শনিবার রাত ১০:৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মুজাক্কির দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের প্রতিনিধি ছিলেন। তিনি উপজেলার চরফকিরা ইউনিয়নের নোয়াব আলী মাস্টারের ছেলে। নোয়াখালী সরকারি কলেজ থেকে স¤প্রতি রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স শেষ করে সাংবাদিকতায় যুক্ত হয়েছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ