• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

মাদকসহ আটক বেরোবির দুই কর্মচারী বরখাস্ত

সিসি নিউজ ।। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রসায়ন বিভাগে কর্মরত ল্যাব অ্যাটেনডেন্ট (মেডিকেল এ্যাসিসটেন্ট পদের বিপরীতে) আহাদ আলী এবং অর্থ ও হিসাব দপ্তরের অডিট সেলে কর্মরত এমএলএসএস পারভেজ অবৈধ মাদকদ্রব্যসহ র‌্যাবের হাতে আটক হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার আবু হেনা মুস্তফা কামাল স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সাময়িক বরখাস্ত করেছে।

জানা যায়, রংপুর মহানগরীর আলমনগরস্থ ২৭ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের পশ্চিম পার্শ্বের পাকা রাস্তা থেকে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখাকালীন বুধবার রাত ১২টায় তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

এ সময় তাদের কাছ থেকে দুই বোতল দেশীয় মদ, তিনটি মোবাইল ফোন, পাঁচটি সিম, দুইটি মেমোরি কার্ড এবং মাদক বিক্রয়লব্ধ এক হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ