পঞ্চগড় প্রতিনিধি ।। পঞ্চগড়ের হাজি ইব্রাহিম সুপার মার্কেটে বাটা শো রুমের শুভ উদ্বোধন হয়েছে। আজ সোমবার বিকেলে পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্ভোধন করেন। এ সময় প্যানেল মেয়র সফিকুল ইসলাম, পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ হোসেন, শোরুমের সত্ত্বাধিকারী ফজলার রহমান (জাপান), আল ইমরান রনজিত, শাহরিয়ার রহমা (পাভেল), বাটা জেলা ম্যানেজার মমিনুল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।