• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বঙ্গবন্ধুকে নিয়ে চিঠি লেখার আহ্বান

সিসি নিউজ ডেস্ক ।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে চিঠি লেখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

শুক্রবার যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা চিঠিগুলো থেকে বাছাই করা ১০০টি চিঠি নিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে প্রকাশ করা হবে ‘প্রিয় বঙ্গবন্ধু’ শীর্ষক চিঠি সংকলন গ্রন্থ। এছাড়া সারাদেশ থেকে আসা সকল চিঠি নিয়ে ২৩, বঙ্গবন্ধু এভিনিউ-এ আয়োজন করা হবে ‘প্রিয় বঙ্গবন্ধু’ শীর্ষক চিঠি প্রদর্শনী।

এতে আরো বলা হয়, বঙ্গবন্ধু-সম্পর্কিত ভাবনা, ভালোবাসা, আবেগের কথা নিয়ে লেখা হবে চিঠি। চিঠি লেখার কার্যক্রমে যেকোন বয়সের প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন। হাতে লেখা চিঠিটি হবে অনূর্ধ্ব ১৫০ শব্দের। চিঠি পাঠানোর শেষ সময় আগামী ২০ মার্চ।

এ বিষয়ে যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী বলেন, যুবলীগের বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল দায়িত্ব পাওয়ার পর থেকেই নানা ইতিবাচক কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে তারা হাতে নিয়েছেন জনবান্ধব বিভিন্ন কর্মসূচি।

যুব উদ্যোক্তা সম্মেলন ও জব ফেয়ার, ৬৪ জেলায় ৬৪ জন শারীরিক প্রতিবন্ধীর জন্য গৃহনির্মাণ, কেন্দ্রসহ প্রতিটি বিভাগে মুজিববর্ষ উপলক্ষে যুব জাগরণ ও কনসার্ট আয়োজন, ‘বঙ্গবন্ধুর প্রিয় গান ও বঙ্গবন্ধুকে নিয়ে গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশব্যাপী যুবলীগের নেতাকর্মীদের মাঝে ফুটবল টুর্নামেন্ট আয়োজনসহ নানাবিধ কর্মসূচি আয়োজন করেছে যুবলীগ। এসব কর্মসূচির মধ্যেই রয়েছে ‘চিঠি লিখুন বঙ্গবন্ধুকে: প্রিয় বঙ্গবন্ধু’।

চিঠি পাঠানোর ঠিকানা

চেয়ারম্যান/সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা। এছাড়াও, চিঠির ছবি তুলে স্ক্যান করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর মেইল অ্যাড্রেসেও পাঠাতে পারেন। মেইল অ্যাড্রেস: juboleaguecentralcommittee@gmail.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ