• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন |
শিরোনাম :

চিলমারীতে অসহায় নুরবক্তের পাশে দাড়ালেন মেধাবী কল্যাণ সংস্থা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।। কুড়িগ্রামের চিলমারীতে নদী বন্দর এলাকায় সোনারী পাড়া গ্রামে, বাবার দেয়া শেষ সম্বলটুকু  ও হারিয়ে অসহায় জিবন-যাপন করছেন নুর বক্ত মিয়া।
জানা যায়, রমনা সোনারী পাড়া গ্রামের মা-বাবার  আদরের সন্তান ছিলেন নুরবক্ত মিয়া। বাবার সময় অনেক জমা-জমি থাকলে ও এখন নেই , ব্রক্ষ্পুত্র নদের করাল গ্রাসে অনেকে সব কিছু হারিয়ে ও খুজে পায় মাথা গোজার ঠাই, কিন্তু এখন ও অসহায় জিবন-যাপন করছেন নুরবক্ত মিয়া । চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নে বালাবাড়ীহাট  এলাকায় মানুষের দয়ায় ছোট একটা ঘরে ৫জন নিয়ে জিবন-যাপন করছেন । চলার জন্য ছিল শুধু একটা পায়ে চালানো রিক্সা, সেটা ও ঋনের কারণে অল্প টাকায় বিক্রি করে দেন। এখন চায়ের দোকানে দিন মজুরী কাজ করে কোন মতে ৫ জনের সংসার চালাচ্ছেন, এ দিকে আবার তার স্ত্রী কিডনি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন ধরে অসুখে ভুগছেন। যা কে বলা যায় মরার উপর খড়ার ঘাঁ।  পরে তার সম্পর্কে জানা জানি হয়ে গেলে, তার পরিবার কে সহায়তা করার জন্য পাশে দাড়ায় “মেধাবী কল্যাণ সংস্থা” তারা নুরবক্ত মিয়ার পরিবার একটু ভালভাবে থাকার জন্য, কিনে দেয় ইন্জিন চালিত রিক্সা,এসময় উপস্থিত ছিলেন মেধাবী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নুরুল আলম, সাধনার সম্পাদক মোঃ শাহীদ আলম, ও আলমগীর হোসেন । রিক্সা পেয়ে নুরবক্ত মিয়া অনেক খুশি হয়ে “মেধাবী কল্যাণ সংস্থার” সকল সদস্যদের  জন্য মন খুলে দোয়া করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ