• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন |
শিরোনাম :

সিঙ্গাপুরে আইসিইউতে নায়ক-এমপি ফারুক

সিসি নিউজ ডেস্ক ।। করোনাকালের প্রায় পুরোটাজুড়েই শরীরের নানা জটিলতার মধ্যে কেটেছে নায়ক আকবর হোসেন পাঠান ফারুকের। এরমধ্যে দেশ-বিদেশে চিকিৎসার কোনও ত্রুটি ছিলো না।

৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন ঢাকা-১৭ আসনের এই এমপি। এতোদিন স্বাভাবিক থাকলেও শনিবার (১৩ মার্চ) সকালে শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার (১৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেতার ভাতিজি অভিনেত্রী-সঞ্চালক আসমা পাঠান রুম্পা।

তিনি জানান, ‘৪ মার্চ থেকে সিঙ্গাপুরে রয়েছেন তিনি। নিয়মিত চেকআপের জন্যই সেখানে গিয়েছিলেন। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু শনিবার (১৩ মার্চ) সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে দ্রুত তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে তিনি এখন চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন।’

আরও জানান, ‘তার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না। এমনকি ফোনেও তার কথা বলা নিষেধ। চাচার জন্য সবার কাছে দোয়া চাইছি।’

এর আগে বেশ কয়েক দফায় অসুস্থ হয়েছেন ফারুক। সিঙ্গাপুরে নিয়েছেন উন্নত চিকিৎসা। করোনায়ও আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক।

চিত্রনায়ক ফারুক ১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তার। এরপর তিনি পরিণত হন অন্যতম জনপ্রিয় নায়কে।

চলচ্চিত্রের দীর্ঘ সফল ক্যারিয়ার পেরিয়ে এখন তিনি পালন করছেন ঢাকা-১৭ আসনের জনপ্রতিনিধির দায়িত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ