• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভ্যাকসিন নিলে করোনা হবে না বিষয়টি ঠিক না : স্বাস্থ্যমন্ত্রী

সিসি নিউজ ডেস্ক ।। করোনার ভ্যাকসিন নেওয়ার পর মানুষের মধ্যে বেপরোয়া মনোভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি আরো বলেন, ভ্যাকসিন নেওয়ার পর ধারণা হয়েছে ‘আমি করোনা মুক্ত, আমার আর করোনা হবে না’। বিষয়টি আসলে তা নয়। ভ্যাকসিন নেওয়া হলেই সঙ্গে সঙ্গে করোনা মুক্ত হওয়া যায় না।

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিলে সঙ্গে সঙ্গে করোনা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় না। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পর করোনার প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

তিনি বলেন, করোনা সংক্রমণ কমে যাওয়ার পেছনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর গাইড লাইন অনুযায়ী সকলেই করোনা মোকাবিলায় কাজ করেছি। করোনা মোকাবিলায় প্রথমত মাস্ক ব্যবহারের নির্দেশ দিয়েছি, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে বলেছি। কিন্তু মানুষ এখন আর মাস্ক ব্যবহার করে না। সামাজিক দূরত্ব বজায় রাখছি না। যার ফলে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ