• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

জয়পুরহাটে শিশু ধর্ষনের অভিযোগে একজনের যাবজ্জীবন কারাদন্ড

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানাইচ আলীপুর গ্রামের এক শিশুকে অপহরণের পর ধর্ষনের অভিযোগে এক জনের যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা বাদীকে প্রদানের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপরে পলাতক আসামীর অনুপস্থতিতে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক রস্তম আলী এ রায় প্রদান করেন।
মামলা সুত্রে জানা যায়, ২০০৫ সালের ১২ এপ্রিল বিকেলে ওই গ্রামের জহুরুল ইসলাম ১২ বছর বয়সী ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষন করে। এ ঘটনায় ধর্ষনের শিকার ওই শিশুর পিতা বাদী হয়ে ১৪ এপ্রিল/২০০৫ তারিখে ক্ষেতলাল থানায় মামলা করেন। পরর্তীতে আসামী গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে উচ্চ আদালত থেকে জামিন নেন আসামী জহুরুল। এরপর থেকে আসামী পলাতক রয়েছে।
রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সরকারি বিশেষ কৌঁসুলি ফিরোজা চৌধুরী, বিশেষ পিপি নারী ও শিশু, জজ কোর্ট, জয়পুরহাট। আর আসামী পক্ষের কৌঁসুলি ছিলেন এ্যাডভোকেট আফজাল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ