• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ীতে ছাত্রদলের কেদ্রীয় সংসদ কতৃক উপজেলা ও পৌর শাখার নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবীতে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন পদবঞ্চিত,ত্যাগী ছাত্রদল নেতারা।
উপজেলা ছাত্রদল নেতাদের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের নিমতলা মোড়ে দিনাজপুর-গবিন্দগঞ্জ মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী এই মানবন্ধন করেন ছাত্র নেতারা।
মানববন্ধনে ছাত্র নেতা মো: রাকিবুল ইসলাম রাকিব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্র নেতা, মো: কারুল হাসান কামেল মো: খালিদ বিন ওয়ালিদ মো: তুহিন সরকার মো: নাইমুর রহমান, মো: রিপন সরকার, প্রতিক প্রসাদ, আকাশ ইসলাম,আকিব শাহারিয়ার পলক, পাভেল, আজাদ, মোরর্শেদ রানা ও সাবেক ছাত্র নেতা সিয়াম, সামস্ প্রমুখ।
মানববন্ধনে ছাত্র নেতারা তাদের বক্তব্যে বলেন, যাদেরকে আব্বায়ক ও সদস্য সচিব করে কমিটি ঘোষনা করা হয়েছে তারা কোনো ভাবেই যোগ্য বলে বিবেচিত নয়। তাই ঘোষিত কমিটি আমরা মানিনা। কারণ এ কমিটিতে প্রকৃত ছাত্র নেতাদের যোগ্য স্থান না দিয়ে বিবাহিত এবং পড়াশুনার সাথে সম্পৃক্ত নয় এমন ব্যাক্তি ছাড়াও এমন আরো অযোগ্যদের স্থান দেয়া হয়েছে ওই কমিটিতে। এ জন্য তারা অনতিবিলম্বে নবগঠিত আহবায়ক কমিটি বাতিল করে প্রকৃত ছাত্রনেতাদের দ্বারা কমিটি গঠন করার দাবী জানিয়েছেন। মানববন্ধনে উপজেলা ও পৌর ছাত্র দলের পদবঞ্চিত,ত্যাগী ও সাবেক ছাত্র নেতাগণ অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ