• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন |

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু

← Back

Thank you for your response. ✨

সিসি নিউজ।। কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই গ্রামের দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারি গ্রামে।

নিহত দুই শিশু হলো- আজিজুল ইসলামের ছেলে আলিমুন (৫) এবং প্রবাসী মমিনুল ইসলামের ছেলে আলামিন (১০)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে পাশেই জমিতে সেচ দিয়ে আসছিলেন একই গ্রামের বাসিন্দা আবু বক্করের ছেলে মিঠু মিয়া (৩০)। বুধবার সকাল ৮টার দিক দুই শিশু বাড়ির পাশে খেলতে যায়। এ সময় মাটিতে পড়ে থাকা পার্শ্ব সংযোগের লিকেজে স্পর্শ লাগলে তারা গুরুতর আহত হয়।

পরিবারের লোকজন দুই শিশুকে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই গ্রামে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফুলবাড়ী থানার ওসি রাজিব কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ