• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

প্রাথমিকের শিক্ষক নিয়োগের কোটা বাতিল চেয়ে রিট

সিসি নিউজ ডেস্ক ।। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে নারীদের জন্য ৬০ ভাগ ও ২০ ভাগ পোষ্য কোটা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তারেক রহমান নামে এক প্রার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ রিট দায়ের করেন।

আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া বলেন, ২০১৮ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারীদের নিয়োগের ক্ষেত্রে ৬০ ভাগ এবং ২০ ভাগ পোষ্য কোটা রেখে একটি পরিপত্র জারি করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর। সেই পরিপত্র চ্যালেঞ্জ করে রিট আবেদনটি দায়ের করা হয়েছে।

আগামী রোববার (২১ মার্চ) বিচারপতি মজিবর রহমান মিয়ার নেতৃত্বাধীন বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।

তিনি আরো বলেন, নারীদের জন্য ৬০ ভাগ ও ২০ ভাগ পোষ্য কোটা রেখে প্রাথমিক শিক্ষা অধিদফতর যে পরিপত্র জারি করেছিল তা আমরা চ্যালেঞ্জ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ