• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

প্রাথমিক নিয়োগ পরীক্ষা নিয়ে গুজব

সিসি নিউজ ।। ৪১তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (১৯ মার্চ)। এরপর আগামী ২৪ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

শুক্রবার বিকেল থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী ২৪ মে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে বলে একটি গ্রুপ প্রচার শুরু করেছে। এসব প্রচারে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে উদ্ধৃতি করা হচ্ছে। বিভিন্ন ফেসবুক গ্রুপে বলা হচ্ছে চার ধাপে আগামী ২৪ ও ৩১ মে এবং ১৪ ও ২১ জুন সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কোনো সিদ্ধান্ত আসলে হয়েছে কি না, জানতে চাইলে ডিপিই মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুরুল আলম বলেন, আমরা আগেই বলেছি শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে পরীক্ষা নেওয়া সম্ভব না। তারপরও যদি কোনো সিদ্ধান্ত হয় অবশ্যই তা গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের এসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানান মহাপরিচালক।

সূত্র জানায়, করোনার মধ্যে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় একটি মহল একে পুঁজি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়াচ্ছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনীষ চাকমা বলেন, বিসিএসে পদের সংখ্যা ২ হাজার, আর প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পরীক্ষার তারিখের বিষয়ে মাঠ পর্যায়ে এখনও এমন কোনো নির্দেশনা নেই। এ বিষয়টি একদম প্রাথমিক স্তরে রয়েছে। তবে নিয়োগ পরীক্ষার গুজবের বিষয়টি আমাদের নজরে আছে।

তিনি আরও বলেন, প্রতারক চক্রের অভাব নেই। সারাদেশে বেশকিছু প্রতারক চক্র এভাবে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছে।  তবে এ ধরনের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করতে আবেদনকারীদের অনুরোধ করেন তিনি।

এবার প্রাথমিক শিক্ষক হিসেবে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেবে সরকার। যার মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে নিয়োগ পাবেন ২৫ হাজার ৬৩০ জন। এই নিয়োগে ১৩ লাখ পাঁচ হাজারের বেশি আবেদন জমা হয়। অনলাইনে আবেদন করতে গিয়ে প্রার্থীদের বিভিন্ন ধরনের ভুল সংশোধন করার সুযোগ দেয় ডিপিই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ