• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্কুল-কলেজের অনলাইন ক্লাসের তথ্য চেয়েছে সরকার

সিসি নিউজ ডেস্ক ।। করোনাকালীন স্কুল-কলেজে যে কদিন অনলাইন ক্লাস হয়েছে তার তথ্য চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ে ক্লাসের সংখ্যা চেয়ে এ চিঠি দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কাছে অনলাইন ক্লাসের এ তথ্য চাওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক উপপরিচালকদের প্রতিমাসের ১ তারিখ সব স্কুল-কলেজের অনলাইন ক্লাসের তথ্য প্রমাণ পাঠাতে বলা হয়েছে। এ তথ্য জানিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তর সূত্রে জানা যায়, মন্ত্রিপরিষদ বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৪ মার্চ ই-মেইলে করোনা সংক্রমণের সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের অনলাইন পাঠদান কার্যক্রম পরিচালনার অর্জন বিষয়ে প্রমাণক সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে। অনলাইনে প্রচারিত ক্লাসের তারিখ ও সময় উল্লেখ করে ক্লাস অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের জেলাভিত্তিক স্বাক্ষরিত প্রত্যয়ন পত্র প্রমাণক হিসেবে পাঠাতে হবে।

এদিকে করোনা সংক্রমণের মাত্রা বাড়তে থাকায় আগামী ৩০ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে শঙ্কার মধ্যেই ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২০ মার্চ থেকে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন শুরু হয়েছে। অনলাইনে বা সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া এবং গ্রহণ করতে বলা হয়েছে স্কুলগুলোকে। কোনো শিক্ষার্থী যেন অর্থনৈতিক চাপের মুখে না পড়ে সে বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ