• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৩

পঞ্চগড় প্রতিনিধি ।। পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় করিমা বেগম (৪০) নামে এক পথচারী নিহত হয়েছে। নিহত করিমা বেগম সদর ইউনিয়নের ব্যারিস্টার বাজার এলাকার রমজান আলীর স্ত্রী। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাগলের চিকিৎসা করাতে প্রাণী সম্পদ অফিসে এসেছিল করিমা বেগম। চিকিৎসা শেষে ছাগল নিয়ে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক পারাপারের সময়। এ সময় তেঁতুলিয়া থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক করিমা বেগমকে চাপা দিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই ইজিবাইককে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মারা যায় পথচারী করিমা বেগম। অপরদিকে সড়কে ছিটকে পড়ে ইজিবাইক আরোহীরা।
আহতরা হলেন, পঞ্চগড় পৌর শহরের জালাসী এলাকার সেলিম হোসেনর স্ত্রী ফাহিমা বেগম (৩৫), একই এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী শাহানা বেগম (৩২) ও ইজিবাইক চালক ময়নুল ইসলাম (৩০)। ময়নুল সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি দেখে শাহানা এবং ফাহিমাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটিসহ এর সহযোগীকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ