• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সিসি নিউজ ডেস্ক ।। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৬ মার্চ) ভোর ৬টায় তারা সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও তিন বাহিনী প্রধান। পরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে ফুল দেন।

এরপর একে একে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। তাদের শ্রদ্ধা নিবেদেনের পর সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।

এর আগে সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মিরপুর ক্যান্টনমেন্ট থেকে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রতিবছরই ৩১ বার তোপধ্বনি দেওয়া হলেও এবার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৫০ বার তোপধ্বনি দেওয়া হয়।

এদিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহানা তার সঙ্গে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে নীরবতা পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ