• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সব পৌরসভায় পরিকল্পনাবিদ নিয়োগ দেবে সরকার

সিসি নিউজ ডেস্ক ।। সরকার দেশের সব পৌরসভায় একজন করে নগর পরিকল্পনাবিদ নিয়োগ দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। এছাড়া সব পৌরসভার জন্য মাস্টার প্ল্যান প্রণয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার কথাও জানান মন্ত্রী।

রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স-বিআইপি আয়োজিত ‘স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে পরিকল্পনার গুরুত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশকে উন্নত সমৃদ্ধ করতে হলে একটি জাতীয় পরিকল্পনা লাগবে এবং সেই পরিকল্পনা অবশ্যই দীর্ঘমেয়াদি হতে হবে। কেননা পরিকল্পনায় অবশ্যই একটি সুনির্দিষ্ট দর্শন থাকতে হবে।

তিনি বলেন, যদি ঢাকাকে কেন্দ্র করে মাস্টার প্ল্যান করা হয় তাহলে ৫০ বছর পরে এ শহরে কত মানুষ বাস করবে, অবকাঠামো গত কী উন্নয়ন হবে, শিক্ষার হার মাথাপিছু আয় কত হবে, লাইফস্টাইল কেমন হবে ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পরিকল্পনা গ্রহণ করলে তবে সাফল্য আসবে।

তিনি আরও বলেন, গ্রাম থেকে সাধারণ মানুষের শহরে আসা বন্ধ করতে হলে শহরের সব সুযোগ-সুবিধা গ্রামে পৌঁছে দেয়ার কোনো বিকল্প নেই। আর এ লক্ষ্যে সরকার শেখ হাসিনার ‘আমার গ্রাম, আমার শহর’ দর্শন নিয়ে কাজ শুরু করেছে। ইতোমধ্যে ১৫টি গ্রামকে পাইলট প্রকল্প নিয়ে কাজ করছে।

মো. তাজুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীন দেশে ফিরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রের দায়িত্ব নিয়ে অত্যন্ত সুপরিকল্পিতভাবে যুদ্ধবিধ্বস্ত দেশের উন্নয়নে কাজ শুরু করেন এবং মাত্র সাড়ে তিন বছরে অর্থনীতি, কলকারখানা, যোগাযোগসহ সব ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেন।

তিনি বলেন, সরকার পরিকল্পনা করে বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে এবং তা বাস্তবায়নও করছে। উদাহরণ হিসেবে তিনি পদ্মা সেতু, পায়রা বন্দর ও মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের কথা উল্লেখ করে বলেন, শুধু উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখে বসে থাকলে হবে না, বাস্তবায়ন করে লক্ষ্যে পৌঁছাতে হবে।

পরিকল্পনাবিদ ও বিআইপির সভাপতি ড. আখতার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। পরিকল্পনাবিদ ও বিআইপির সাধারণ সম্পাদক ড. আদিল মুহাম্মদ খান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ