• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আইসিইউতে রিজভী

সিসি নিউজ ডেস্ক ।। করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবং অক্সিজেন লেবেল কমে যাওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেবেল কমে গেছে। আজ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে ইনজেকশন দেয়া হয়। পরে অক্সিজেন লেবেল আরও কমে যাওয়ায় তাকে দ্রুত আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, কয়েক দিন ধরে জ্বরে ভোগার পর গত ১৬ মার্চ করোনা টেস্ট করা হলে রিজভীর শরীরে সংক্রমণ ধরা পড়ে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার (৩১ মার্চ) পাওয়া তৃতীয়বারের রিপোর্টেও তিনি করোনা ‘পজিটিভ’ বলে জানা গেছে। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ