• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

টানেলে ট্রেন লাইনচ্যুত, তাইওয়ানে নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক ।। তাইওয়ানের টানেলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৩৬ জন নিহত এবং কয়েক ডজন লোক আহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলের একটি টানেলে শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। খবর আল জাজিরার

খবরে বলা হয়েছে, তাইটুংয়ে যাওয়ার সময়ে হুয়ালিয়েনের উত্তরে একটি টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে কয়েকটি বগি টানেলের দেয়ালে ধাক্কা খায়। ট্রেনে মোট ৩৫০ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর উদ্ধারকাজ এখনো চলছে।

তাইওয়ানের পাহাড়ি পূর্ব উপকূল একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ছুটির সপ্তাহের প্রথম দিনেই এই দুর্ঘটনা ঘটলো। এখনো টানেলের ভেতরে অনেকে আটকে রয়েছেন, তাদেরকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা।

২০১৮ সালে ওই এলাকায় একটি ট্রেন দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ