• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চিরিরবন্দরে লোহার নতুন কুপ খননের উদ্বোধন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের চিরিরবন্দরে নতুন লোহার খনি অনুসন্ধানে খনির অবস্থান চিহ্নিত করে কুপ খননের উদ্ধোধন করেছেন বাংলাদেশ ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর-জিএসবি।

উপজেলার ১০নং পুনট্রি ইউনিয়নের কেশবপুর মৌজায় শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কুপ খননের উদ্ধোধন করেন ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর-জিএসবি‘র মহাপরিচালক ড. মোঃ শের আলী।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক, উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা, সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, জিএসবির ডিরেক্টর মো. মইনউদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ পরিচালক(ড্রিলিং প্রকৌশলী) মোঃ মাসুদ রানা, সহকারী পরিচালক(ড্রিলিং প্রকৌশলী) মোঃ রোকনুজ্জামান, চিরিরবন্দর থানার ওসি (তদন্ত) মো. রইচ উদ্দিন, পুনট্রি ইউপি চেয়ারম্যান নুর এ কামাল প্রমূখ।

জানাগেছে, সম্ভাব্যতা যাচাইয়ে কূপ খননের কাজে একটি অনুসন্ধানী দল কাজ করবে। প্রথম তিন মাস কুপ খনন করে চালানো হবে খনিজ সম্পদের অনুসন্ধানের কাজ। নতুন খনিতে লোহার কাঁচামাল আকারে পুরুত্ব অনেক বেশি থাকায় লোহার সঙ্গে তামাসহ অন্যান্য মূল্যবান সম্পদ পাওয়ার আশা করছেন ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর-জিএসবি। বর্তমানে এলাকাটি সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষনা করে খনিজ সম্পদের অনুসন্ধানের কাজ চালাবে জিএসবি।

জিএসবি‘র মহাপরিচালক ড. মোঃ শের আলী বলেন, কেশবপুর এলাকায় জি ডি এইচ-৭৬/২১ কুপ খনন কার্যক্রমে বহিরঙ্গনে অবস্থান কালীন সময়ে কর্মকর্তাগনকে আনুসাঙ্গীক সহায়তা, নিরাপত্তা, তথ্য ও উপাত্ত সরবরাহ, যাতায়াত,পথ প্রদর্শন প্রদানে সবার সহযোগিতা করার অনুরোধ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ