• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ফুলবাড়িতে সরকারী নির্দেশনা অমান্য করায় জরিমানা আদায়

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারী ঘোষনা ও স্বাস্থ্য বিধি অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনাসহ ব্যবসায়ী, পথচারী ও পরিবহন মালিকের ৬ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার বেলা ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজ উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মোছা: কানিজ আফরোজ।
ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ ওসি মো: ফকরুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারী আদেশ ও স্বাস্থ্য বিধি অমান্য করে হোটেল পরিচালনার দায়ে রেলগেট বাজারে মুক্তিযোদ্ধা হোটেলের দুই হাজার টাকা, অবৈধ্য ভাবে যাত্রী পরিবহনের দায়ে হানিফ এন্টার প্রাইজের এক হাজার টাকা, স্বাস্থ্য বিধি অমান্য করায় দুই টলি চালকের ৪০০ টাকা ও এক পথচারীর ৫০ টাকা জরিমানা করেন।
অপরদিকে সহকারী কমিশনার ভূমি কানিজ আফরোজ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত রেলগেট বাজারে মিলন হোটেলের দুই হাজার টাকা, জমিদার হোটেলের এক হাজার টাকা, স্বাস্থ্য বিধি অমান্য করে চলাচলের দায়ে বাবু নামে এক টলি চালকের দুই’শ টাকা ও রেজাউল নামে এক পথচারীর এক’শ টাকা জরিমানা করেন।
ওসি মো: ফখরুল ইসলাম বলেন ২০১৮ সালের সংক্রমণ প্রতিরোধ আইনে এই জরিমানা আদায় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ