• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রেমিকার হাতে প্রেমিকের পুরুষাঙ্গ কর্তন

সিসি নিউজ ডেস্ক ।। শেরপুরের শ্রীবরদীতে প্রেম করার পর অন্যত্র বিয়ে করায় জিহান (২৭) নামের এক প্রেমিককে ডেকে বাড়িতে ডেকে নিয়ে পুরুষাঙ্গ কেটে দিয়েছে তার প্রেমিকা রিনা বেগম।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কচর গ্রামে এ ঘটনা ঘটে। পরে প্রেমিকা রিনাকে আটক করে পুলিশ। জিহান উপজেলার ষাটকাকড়া গ্রামের আবু বক্করের ছেলে। আর রিনা বকচর গ্রামের আশরাফ আলীর মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রিনা ও জিহান মামাতো-ফুফাতো ভাইবোন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি জিহান অন্যত্র বিয়ে করেন। এ কারণে রিনা ক্ষিপ্ত হয়ে জিহানকে নিজ বাড়িতে ডেকে এনে কৌশলে ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীবরদী থানায় ওসি মোখলেসুর রহমান বলেন, ঘটনাস্থল রিনা বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ