• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফোন করে অসুস্থ নেতাদের খোঁজ নিচ্ছেন খালেদা জিয়া

সিসি নিউজ ডেস্ক ।। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে বিএনপির যে নেতাকর্মীরা চিকিৎসাধীন, ফোন করে তাদের খোঁজ নিচ্ছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (১০ এপ্রিল) ফোন করে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের খোঁজ নেন তিনি।

দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ছাড়াও সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গাজী মাজহারুল আনোয়ার, খন্দকার আব্দুল মুক্তাদির, ডা. ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ড্যাবের সাবেক সভাপতি ডা. এ কে এম আজিজুল হকসহ বেশ কয়েকজন নেতা করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের শারীরিক অবস্থা কেমন তা ফোন করে খোঁজ নিচ্ছেন খালেদা জিয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক করোনায় আক্রান্ত বিএনপির এক নেতা বলেন, ম্যাডাম খালেদা জিয়া দুপুরে ফোন করেছিলেন। তিনি আমার ও আমার স্ত্রীর শরীরের অবস্থা কেমন, তা জানতে চেয়েছেন। এর চেয়ে বেশি আর কী চাই।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার বলেন, খোঁজ নিতে পারেন। তবে, এ বিষয়ে আমি কিছু জানি না। উৎস: ঢাকা পোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ