• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন |

দেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

সিসি নিউজ ডেস্ক ।। দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৮৩ জন মারা গেছেন। এটি দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৮শ ২২ জনে। এর আগে গতকাল রোববার (১১ এপ্রিল) দেশে একদিনে করোনায় সর্বোচ্চ ৭৮ জনের মৃত্যু হয়।

সেই সাথে একই সময়ে নতুন করে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৭ হাজার ২০১ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জন। এর আগে গত ৭ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়।

করোনাভাইরাস নিয়ে সোমবার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ