• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

দেশে ২৪ ঘন্টায় করোনায় ৯১ জনের প্রাণহানি

সিসি নিউজ ।। টানা চারদিন দেশে করোনায় শতাধিক মৃত্যুর পর গত ২৪ ঘণ্টায় সে সংখ্যা নব্বইয়ের ঘরে নেমেছে। গত একদিনে ভাইরাসটিতে মারা গেছেন আরও ৯১ জন। এর আগে গতকাল ১১২ জন, ১৮ এপ্রিল ১০২ জন, ১৭ ও ১৬ এপ্রিল ১০১ জন করে মারা যান করোনায়। এ নিয়ে মোট মৃত্যু ১০ হাজার ৫৮৮।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫৬টি নমুনা পরীক্ষায় ৪ হাজার ৫৬৯ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জনে। ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬.৮৫ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৮১১ জন। এ নিয়ে মোট সুস্থ ৬ লাখ ২৮ হাজার ১১১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ