• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন |
শিরোনাম :

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় জয়পুরহাটে যুবক গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি।। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার অভিযোগে জয়পুরহাটের কালাইয়ে আমানুল্লাহ আমান (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বুধবার রাতে কালাই উপজেলার বিয়ালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম মালিক।
গ্রেফতারকৃত আমানুল্লাহ আমান উপজেলার বিয়ালা মধ্যে পাড়া গ্রামের আব্দুল আলীমের ছেলে।
পুলিশ জানায়, আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা ময়নুল ইসলাম সাজু তার ফেসবুকে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী ও হেফাজত ইসলামী বাংলাদেশ এর নেতা মামুনুল হক-কে নিয়ে একটি পোষ্ট করেন। তার এই পোস্টে আমানুল্লাহ আমান নামের ফেসবুক আইডি থেকে ময়নুল ইসলাম সাজুর পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি কুরুচিপূর্ণ কমেন্টস করে। পরবর্তীতে সেটি অত্র এলাকায় বিভিন্ন জনের নিকটে শেয়ার এবং ভাইরাল হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রের ভাবমুর্তি ক্ষুন্ন করাসহ অত্র এলাকায় বিশৃংখলা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার উপক্রম হয়। কালাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তফিকুল ইসলাম তৌহিদ বাদী হয়ে অভিযোগ করলে কালাই থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ওসি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে থানায় একটি মামলা হয়েছে । সে পরিপ্রেক্ষিতে আসামীকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ