• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে ১২ বীরাঙ্গনা পেলেন সহায়তা

সিসি নিউজ ।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ফাউন্ডেশনের বীরাঙ্গনা সহায়তা কার্যক্রমের আওতায় নীলফামারীর সৈয়দপুরে ১২ জন বীরাঙ্গনাদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল কাছারিপাড়া বীরাঙ্গনা বেগম আরার সরকারীভাবে দেয়া বীরনিবাস চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই চাল ও অর্থ বিতরণ করা হয়। এতে কামারপুকুর ইউনিয়নের ১২ জন বীরাঙ্গনার মাঝে ১০ কেজি চাল ও নগদ পাঁচ শত টাকা করে বিতরণ করা হয়েছে।

অপারেজয় বাংলা ফাউন্ডেশনের নীলফামারী জেলা সমন্বয়কারী এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নীলফামারীর ডোমার উপজেলা শাখার সভাপতি লেখক ও গবেষক আল-আমিন রহমান উপস্থিত থেকে বীরাঙ্গনাদের হাতে ওই চাল ও নগদ টাকা তুলে দেন। এ সময় সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইউনুছ আলী উপস্থিত ছিলেন।

অপারেজয় বাংলা ফাউন্ডেশনের নীলফামারী জেলা সমন্বয়কারী আল-আমিন রহমান জানান, সংগঠনটির উদ্যোগে বীরাঙ্গনা সহায়তা কার্যক্রমের আওতায় গত শীতে নীলফামারী জেলার বিভিন্ন উপজেলার ৩৬ বীরাঙ্গনাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছিল। এবারও জেলার ওই ৩৬ জন বীরঙ্গনার মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ