• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে ৩ জনের রক্তাক্ত লাশ উদ্ধার

সিসি নিউজ ডেস্ক ।। কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরের একটি ক্যাম্প থেকে তিন জনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তারা সম্পর্কে স্বামী, স্ত্রী ও শ্যালিকা।

শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উখিয়ার বালুর মাঠ ক্যাম্প এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত রোহিঙ্গারা হলেন—কুতুপালং মেগা ক্যাম্পের ২/ইস্ট ক্যাম্পের ডি-৭ ব্লকের আলী হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩২), তার স্ত্রী মেয়ে মরিয়ম বেগম (২৬) ও নুরুল ইসলামের শ্যালিকা হালিমা খাতুন (২২)।

শুক্রবার রাতে ১৪ এপিবিএন এর অধিনায়ক মো. নাঈমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘উখিয়ার বালুর মাঠ ক্যাম্প এলাকার একটি ঘর থেকে দুই নারীসহ তিন জনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে রক্তাক্ত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, ‘উখিয়ার আশ্রয় শিবিরে একটি হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ