• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিরামপুরে জামায়াতের ৬ নেতাসহ ১৪ আসামি কারাগারে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের বিরামপুরের নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি জামায়াতের ৬ নেতাসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শনিবার ভোররাত পর্যন্ত বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো হাফিজুল ইসলাম (৫৪), এনামুল হক (৪৩), মজনুর রহমান (৪৮), ইয়াকুব আলী (৪৭), মোকছেদ আলী (৫০), মজিবুর রহমান (৫৭)। এরা সকলেই এজাহারভুক্ত জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা। পলাতক আসামিরা হলো মজনু, সাইফুল, আইয়ুব, আব্দুল, সুজন, আতিয়ার, রমজান, হুমায়ন। তাদের সকলের বাড়ি বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায়।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, সম্প্রতি দায়ের হওয়া একটি নাশকতা মামলায় এজাহার নামীয় জামায়াতের ৬ নেতাকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৮ আসামিকেও তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরা দীর্ঘদিন ধরেই পলাতক ছিল, পরে তাদের সকলকে আজ শনিবার সকালে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। সেখানে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ