• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

ভারত থেকে অক্সিজেন আসছে না

সিসি নিউজ ডেস্ক ।। হঠাৎ করেই ভারত থেকে আসা বাংলাদেশে চিকিৎসা খাতে ব্যবহৃত জরুরি অক্সিজেন আমদানি বন্ধ হয়ে গেছে। গত ৪ দিনে বেনাপোল স্থলবন্দর দিয়ে কোনো অক্সিজেন আমদানি হয়নি।

আমদানি বন্ধ হয়ে যাওয়ায় অক্সিজেনের সংকট দেখা দিয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের শুধু বাণিজ্যিক সর্ম্পক না। দীর্ঘদিনের বন্ধুত্বের সূত্র ধরে এ ক্লান্তিকাল সময়ে সীমিত পরিসরে হলেও দেশটি অক্সিজেন রফতানি সচল রাখবেন।

অক্সিজেন পরিবহনকারী বেনাপোল বন্দরে অপেক্ষমান বাংলাদেশি কয়েকজন ট্রাক চালক জানান, গত ৪ দিন ধরে বেনাপোল বন্দরে ট্রাক নিয়ে তারা দাঁড়িয়ে আছেন। কিন্তু ভারত থেকে কোনো অক্সিজেন বন্দরে ঢুকছে না।

অক্সিজেন আমদানিকারকের প্রতিনিধি সিঅ্যান্ডএফ স্টাফ রাকিব হোসেন জানান, ভারতীয় রফতানিকারকেরা তাদের জানিয়েছেন  সংকটের কারণে তারা বাংলাদেশে অক্সিজেন রফতানি করতে পারছেন না। এছাড়া রফতানি না করার বিষয়ে ভারত সরকারেরও কিছুটা চাপ রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসেসিয়েশনের সহ-সভাপতি কামাল উদ্দীন শিমুল জানান, বাংলাদেশে চিকিৎসাখাতে ব্যবহৃত প্রায় সব টুকুই আনা হয়ে থাকে ভারত থেকে। হঠাৎ বন্ধে বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে। তবে আমরা আশা করছি বন্ধুত্বের সূত্র ধরে ভারত সরকার করোনার এ ক্লান্তিকালে সীমিত করে হলেও বাংলাদেশে অক্সিজেন সরবরাহ সচল রাখবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, সর্বশেষ ২১ এপ্রিল বাংলাদেশের দুজন আমদানিকারকের নামে ৯৩ মে.টন অক্সিজেন ভারত থেকে বেনাপোল বন্দরে আমদানি হয়। তবে আমদানি সচল হওয়া মাত্রই দ্রুত যাতে ব্যবসায়ীরা খালাস নিতে পারে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। উৎস: ঢাকা পোষ্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ