• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন |

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা: গ্রেফতার ১

সিসি নিউজ ।। বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মো. রফিকুল ইসলাম (৫০) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, নীলফামারী ক্যাম্পের (সিপিসি-২) একটি অভিযানিক দল।

সোমবার (৩ মে) র‌্যাব-১৩, রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া) মু. আল-আমিন সরকার বিষয়টি নিশ্চিত করেন। বিকেলে নীলফামারী সদর থানার মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে টাকার বিনিময়ে ভুয়া চাকরির নিয়োগপত্র প্রদানকারী প্রতারক মো. রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টাকার বিনিময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির ভুয়া নিয়োগপত্র প্রদান করার কথা স্বীকার করেছেন।

আল-আমিন সরকার জানান, গ্রেফতার রফিকুল ইসলামের বিরুদ্ধে নীলফামারী সদর থানায় প্রতারণার মামলা করা হয়েছে। এবং তার সঙ্গে জড়িত অন্য প্রতারকদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ