
নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় স্বপ্ন সারথি পাবলিক লাইব্রেরির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন ও বদলগাছী উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বদলগাছী সদরে লাবন্য প্রভা বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বপ্ন সারথি পাবলিক লাইব্রেরির কেন্দ্রীয় সাধারন সম্পাদক আরাফাত হোসেন হিমেল এর সভাপতিত্বে এসময় উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার উদ্বোধন করেন নওগাঁ সাহিত্য পরিষদ এর আহবায়ক সাংবাদিক ও কথাসাহিত্যিক আশরাফুল নয়ন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ কে.ডি. উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসমত আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার তারিকুল ইসলাম, রুমিয়া নাসিং ইনষ্টিটিউট এর ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হোসেন, তেতুলিয়া কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক আব্দুস সোবহান, লাবন্য প্রভা বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক দেওয়ান আবু হুরাইড়া বাদশা,তরুন সংগঠক মৃদুল হোসেন,কাজী তিয়াস সহ অন্যান্যরা ।
সভায় বোরহান বাপ্পীকে আহবায়ক ও টুটুল কুমার মহন্তকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট দুই মাস মেয়াদী একটি আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
নতুন কমিটি পরিচিতি সভা শেষে অর্ধশতাধীক বিধবা ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই,চিনি,দুধ ও লুডুস বিতরন করা হয়।