• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন |

৪৫০ গৃহপরিচালিকার মাঝে দিনাজপুর জেলা প্রশাসকের ত্রাণ সামগ্রী বিতরণ

দিনাজপুর প্রতিনিধি ।। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের কারণে দিনাজপুর সদর উপজেলাধীন ক্ষতিগ্রস্থ গৃহকর্মী, মেচকর্মী, তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (খাদ্য সামগ্রী) বিতরণী করা হয়।
বৃহস্পতিবার(৬ মে) সকাল ১০টায় স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দৃরত্ব বজায় রেখে জেলা স্টেডিয়াম মাঠে বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে  প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক খালেক মোহাম্মদ জাকী, আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহি অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক খালেক মোহাম্মদ জাকী সকলের উদ্দেশ্যে বলেন, করোনা একটি প্রাকৃতিক দুর্যোগ। অন্য সকল প্রাকৃতিক দুর্যোগের সময় যেমন ক্ষয়ক্ষতি হয়, তেমনি করোনায় অনেকে ক্ষয়ক্ষতি হয়েছ। তাদের জন্য সরকার বসে নেই। সরকার সবসময় আপনাদের পাশে রয়েছে। এবং সরকারের যে সহায়তা কর্মসূচী, তা আমরা জেলা-উপজেলা পর্যায়ে পৌছে দিচ্ছি। করোনার এই মহামারিতে আপনারা শঙ্কিত হবেন না। সরকার আপনাদের পাশে রয়েছে, জেলা প্রশাসনও আপনাদের পাশে রয়েছে।
তিনি আরো বলেন, ঘাবড়ানোর কিছু নেই।   আমাদের কার্যক্রম চলমান থাকবে। আপনারা সব সময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানবেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আপনারা দোয়া করবেন যেন তিনি সবসময় আপনাদের পাশে থাকতে পারে।
সদর উপজেলা নির্বাহি অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসি তার বক্তব্যে বলেন, আমরা করোনার সময়ে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি পালন করতে গিয়ে গৃহকর্মী, মেচকর্মী, তৃতীয় লিঙ্গের ব্যক্তিসহ বেশ কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার আপনাদের পাশে রয়েছে । আপনাদের জন্য ত্রাণ সামগ্রী যথেষ্ট না হলেও তা আপনাদের কিছুটা উপকারে আসবে। ৪০ উত্তর সকলেই আপনার করোনার টিকা নিবেন।
দিনাজপুর শহরের সুইহারী এলাকার  মেচকর্মী  সালেহা আক্তার বলেন, করোনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠাান বন্ধ। ছাত্ররা সকলেই বাড়ি চলে গেছে । মেচে রান্না করে যে টাকা পাইতাম তা দিয়ে সংসার চলত। ম্যাচ বন্ধ কাজ নেই। সরকারের এই সহযোগিতাা পেয়ে আমরা খুব খুশি। ঈদের আগে এমন সহযোগিতা সরকার করবে আশা করিনি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য।
এ সময় ৪৫০টি ক্ষতিগ্রস্থ গৃহকর্মী, মেচকর্মী, তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে ত্রাণসামগ্রী হিসেবে ৭ কেজি চাউল, আধা কেজি করে ডাল, চিনি, তৈল ও সেমাই বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ