দিনাজপুর প্রতিনিধি ।। আজ বৃহস্পতিবার (৬ মে) সকাল ১০ টায় সুশীল রায়ের জমিতে ধান কাটা শুরু করেন ছাত্রলীগ সংগঠনের সদস্যবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান, সদস্য সঞ্চয়, মাহিন, নাসিফ, তারেক, রাকিব, প্রমুখ।
সুশীল রায় বলেন, বর্তমান করোন কালীন সময়ে টাকার অভাবে ধান কাটতে পারছি। এমন সময় ছাত্রলীগ পাশে দাড়িয়ে যে উপকার করেছে তা আমরা কাছে অনেক বড় একটি উপকার। আমি কৃতজ্ঞ।
ধান কাটা প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান বলেন, কৃষি প্রধান দেশে আমারা দেখছি দুই বছর ধরে কৃষকরা ভালো ভাবে ধান ঘরে তুলতে পারছে না। ‘বাংলাদেশ ছাত্রলীগ কার্যনির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য এর নির্দেশনা এবং জাতীয় সংসদের হুইপ দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিমের পরামর্শ মোতাবেক আমরা ছাত্রলীগ পরিবার আজ কৃষকের পাশে দাড়িয়েছি। দেশনেত্রী শেখ হাসিনা যতদিন রয়েছেন ততদিন কৃষক বাঁচবে দেশ বাঁচবে।