• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

২৯ মে পর্যন্ত এসএসসির ফরম পূরণ করা যাবে

সিসি নিউজ ডেস্ক ।। আরেক দফা সময় বাড়ানো হলো। করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের কারণে স্থগিত এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। আগামী ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই ফরম পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে বলে জানা গেছে।

বলা হয়েছে, এসএসসি পরীক্ষা-২০২১ এর ফরম পূরণ গত ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত সম্পন্ন হয়েছে। কিন্তু কোভিড-১৯ বিস্তারের কারণে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে পারেনি। যারা ওই সময়ে ফরম পূরণ করতে পারেনি তারা আগামী ২২ মে থেকে ২৯মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবে।

শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে ফি জমা দেয়ার শেষ তারিখ ৩০ মে। এসএসসি পরীক্ষার ফরম পূরণে বাের্ড কর্তৃক নির্ধারিত ফি’র অতিরিক্ত ফি আদায় করার কোনো সুযােগ নেই। ফরম পূরণের অতিরিক্ত ফি আদায়ের কোনো অভিযােগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৪ এপ্রিল কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। এর মধ্যেই চলছিল এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। এ নিয়ে আপত্তি তোলেন শিক্ষক, শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে ৫ এপ্রিল এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করে ঢাকা শিক্ষা বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ বলেন, ‘আমার জানামতে অধিকাংশ শিক্ষার্থীর ফরম পূরণ প্রায় শেষ গিয়েছিল। তারপরও যারা বাকি রয়েছে, তাদের পরবর্তীতে বিধিনিষেধ উঠে যাওয়ার পর সুযোগ দেয়া হবে।’
আগের তারিখ অনুযায়ী ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করার সুযোগ ছিল।

বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেয়ার সময় ছিল ৮ এপ্রিল পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করার কথা ছিল। সব মিলিয়ে শিক্ষার্থীদের দিকে খেয়াল রেখে সবই করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ