• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

মাকে সম্মান দেখানোর জন্য কোন দিবস হয় না- জেলা প্রশাসক

তাফহিমুল ইসলাম, দিনাজপুর ।। মাকে সম্মান দেখানোর জন্য কোন দিবস হয়না। ‘মা দিবস ২০২১’  উদযাপন উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠানে একথা বলেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
রবিবার (৯ মে) সকাল ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে (কাঞ্চন-১) , দিনাজপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এডভোকেট জাকিয়া তাবাসসুম জুই।  আরো উপস্থিত ছিলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম,সদর উপজেলা নির্বাহি অফিসার এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শদ আলী খান।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, মাকে সম্মান জানানোর জন্য কোন দিবসের প্রয়োজন হয় না। ধর্মী বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মাকে সম্মান দেখানোর জন্য মা তিন বার বাবাকে একবার এর কথা বলা হয়েছে। মা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। একটি আদর্শ জাতি গঠন করতে পারে একজন আদর্শ মা। তারপরও আমরা আমাদের সন্তানকে থেকে শুনে রাখব তারা যেন বিপদগ্রস্ত না হয়। নারী ক্ষমতার জন্য সরকার কাজ করে যাচ্ছে। সব স্থানেই নারীরা তাদের পদচারণা রাখছেন। বাংলাদেশ উন্নয়নে নারীদের ভূমিকা অতুলনীয়।
অনুষ্ঠান শেষে গর্বিত মায়েদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ