সিসি নিউজ ।। জাতীয় পার্টি সৈয়দপুর উপজেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক মরহুম ডাঃ সুরত আলী বাবুর রুহের মাগফেরাত কামনায় কোরআনখানি, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। জাতীয় পার্টি সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে পার্টির অস্থায়ী কার্যালয়ে বুধবার বিকেলে এসবের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন জাপা সৈয়দপুর পৌর কমিটির আহবায়ক আলহাজ্ব জয়নাল আবেদীন, উপজেলা কমিটির সাবেক আহবায়ক সিদ্দিকুল আলম সিদ্দিক, জাপা নেতা জিএম কবির মিঠু, আলতাফ হোসেন, রাকিব খান, রাইসুল ইসলাম লাকি, সামসুদ্দিন অরুন, ইয়াকুব আলী, আনিছুল হক, যুব সংহতির ওবায়দুর রহমান ভুট্টু, জয়নাল আবেদীন, আজহারুল ইসলাম জয়, সফিকুল ইসলাম সবুজ, বখতিয়ার রহমান, স্বেচ্ছাসেবক পাটির সফিউল আলম সুজন, খোরশেদ আলম, মুকুল চৌধুরী, শ্রমিক পাটির গোলাম বারী, মনসুর আলী, হাসান আলী, মহিলা পাটির শাহিদা জামান শেফালী, রানু বেগম ও ছাত্র সমাজের মাহমুদ তপু, মামনুর রশিদ, লিয়াজু প্রামানিক সহ পাটির সদস্যরা।
এ ছাড়াও উপস্থিত ছিলেন কামারপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিকো আহমেদ ও মরহুমের ছেলে মোস্তাফিজুর রহমান মিলন।
আলোচনা সভায় বক্তারা বলেন, এই নেতার মৃত্যুতে সৈয়দপুরে জাতীয় পার্টিতে শুন্যতার সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়।
অনুষ্ঠানে মরহুমের বিদায়ী আত্মার মাফফেরাত করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম।