• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে সৈয়দপুরে প্রতিবাদ সমাবেশ

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে দৈনিক প্রথম আলো’র জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিক সমাজ। বৃহস্পতিবার (২০ মে) দুপুরে প্রেসক্লাবের সামনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডেইলি অবজারভার প্রতিনিধি সাব্বির আহমেদ সাবেরের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সাপ্তাহিক চিকলী’র প্রকাশক ও সম্পাদক আমিনুর রহমান সরকার। সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো প্রতিনিধি এম আর আলম ঝন্টু, দৈনিক দাবানল প্রতিনিধি মোতালেব হোসেন হক, আনন্দ টিভি’র প্রতিনিধি এম আর মহসিন, এপিএন টিভি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, সাফজবাব’র স্টাফ রিপোর্টার শাহজাহান আলী সরকার, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি নুর মোহাম্মদ ওয়ালিউর রহমান রতন ও দৈনিক ভোরের ডাক’র প্রতিনিধি মো. আলমগীর হোসেন।
সমাবেশে উপস্থিত ছিলেন, সাংবাদিক জসিম উদ্দিন, জহুরুল ইসলাম খোকন, শাহিদুল সরকার দুলাল, সাদিকুল ইসলাম, নাজমুল হুদা, মমিনুর আজাদ, আখতার মৃধা, নওশাদ আনসারী, এমকে মুন্না, জাবেদ আক্তার, মাইনুল হক, আকাসাদৌলা আকাশ, তাজু প্রমুখ।
কারাগারে আটক সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও সারাদেশে সংবাদকর্মীদের নিরাপত্তার দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ