দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনোয়ার হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সামিউল ফেরদৌস।
খালেদ মোহাম্মদ জাকী বলেন, করোনা ভাইরাসের প্রভাবে অন্যান্য মানুষদের নেয় সংস্কৃতিকর্মীরাও কর্মহীন হয়ে পড়েছেন।
সংস্কৃতিকর্মীদের পাশে সরকার সবসময় ছিল। তাদের দুরাবস্থার সময়ও সরকার তাদের পাশে রয়েছে। সংস্কৃতি থেকে আমাদের সমাজকে আলাদা করা সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্কৃতিমনা একজন প্রধানমন্ত্রী। তিনি সব সময় দেশের মানুষের কথা ভাবেন। সংস্কৃতিকর্মীদের কথা ভাবেন। আমরা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব তিনি যেন আপনাদের পাশে সব সময় থাকে।
এ সময় দিনাজপুর জেলার ১০০ সংস্কৃতিকর্মীদের মাঝে কল্যাণ অনুদান খাত থেকে এককালীন ৫০০০ টাকার আর্থিক সহায়তা চেক প্রদান করা হয়।