• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :

কলকাতায় টর্নেডোর আশঙ্কা, সতর্কতা জারি

সিসি নিউজ ডেস্ক ।। ওড়িশায় ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার পরেই কলকাতায় টর্নেডোর আশঙ্কা দেখা দিয়েছে। টর্নেডো সতর্কতা জারির পর আজ দুপুরে কলকাতার বাসিন্দাদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (২৬ মে) এখবর দিয়েছে ভারতের গণমাধ্যম এবিপি আনন্দ। বলা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান, হাওড়া, হুগলি ও নদিয়ায় ১৭ কোম্পানি সেনা মোতায়েন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পরিস্থিতি মোকাবিলায় সিভিক ভলান্টিয়ার, অফিসার সহ ৩ লক্ষ পুলিশ মোতায়েত করা হয়েছে। গত ২৪ ঘণ্টা ধরে ডিউটি করছেন বিপর্যয় মোকাবিলা, পুরসভা, পঞ্চায়েত, পিডব্লুউডি, বিদ্যুৎ, সেচ, কৃষি দফতরের প্রায় ৭৪ হাজার কর্মী। মূলত প্রাণহানি রোখাই সরকারের লক্ষ্য। এর পাশাপাশি সরকারি-বেসরকারি সম্পত্তি যাতে কম নষ্ট হয়, নষ্ট হলেও যাতে দ্রুত মেরামত করা যায় তার নিরন্তর চেষ্টা চলছে। বিপর্যয় মোকাবিলায় তৈরি রাখা হয়েছে স্পিড বোট, গাছ কাটার যন্ত্র, অ্যাম্বুল্যান্স। নবান্নের পাশাপাশি সব পুরসভা, পঞ্চায়েত, জেলায় জেলায় জেলাশাসকের অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ